শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব

ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না পগবা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

ক্রীড়া ডেস্ক : বছর দুয়েক আগে ফ্রান্সকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন পল পগবা। বয়স মাত্র ২৭, ফর্মও দুর্দান্ত। সব ঠিক থাকলে ২০২২ কাতার বিশ্বকাপে দলের মধ্যমণি হওয়ার কথা এই তারকা ফুটবলারের। অথচ, পগবা কিনা ফ্রান্স জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন এখনই।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’ এমনই এক তথ্য প্রকাশ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন বা পগবাও কিছু জানাননি। তবে ‘দি সান’ জানিয়েছে অ্যারাবিক ক্রীড়া ওয়েবসাইটে পগবা তার প্রকাশ্যে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

হুট করে পগবার অবসরের বিষয়ে ‘দি সান’ আরও জানিয়েছে, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও মুসলিম ধর্মের মহামানব হযরত মুহাম্মদকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ঘটনার সূত্রপাত, ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাতি প্রথমে মহানবীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করলে। পরবর্তীতে এর জন্য নিজ ছাত্রের হাতে প্রাণ হারাতে হয় স্যামুয়েলকে। এরপরই ফ্রান্স প্রধানমন্ত্রী ম্যাক্রোন ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম বলে আখ্যায়িত করেন। এমনকি ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকা সেই শিক্ষককে ‘লেজিয়ন ডি’হনরে’ ভুষিত করেন।

ফ্রান্সে খ্রিস্টান ধর্মের পর ইসলামই সর্বোচ্চ। সেখানে দেশটির সরকারের এমন মন্তব্য ও কাজ পগবার কাছে নিজের, মুসলিম জাতি এবং তার ধর্ম ইসলামের জন্য অপমানজনক বলে মনে হয়েছে। আর তাই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে ফরাসি দলে অভিষেক ঘটে পগবার। জাতীয় দলের হয়ে এই তারকা মিডফিল্ডার ৭২ ম্যাচে মাঠে নেমে ১০ গোলও করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন পগবা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD