সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :

স্পাইস জেটের চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট শুরু ৫ নভেম্বর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম থেকে কলকাতায় প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে স্পাইস জেট। আগামী ৫ নভেম্বর থেকে এ রুটে সপ্তাহে চারদিন চারটি ফ্লাইট নিয়মিত চলাচল করবে।

প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতায় এই ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে ভারতের দিল্লী ও মুম্বাইয়েও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। চট্টগ্রাম থেকে প্রথম হলেও ঢাকা থেকে কলকাতা, দিল্লী ও মুম্বাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে স্পাইস জেট।

প্রতিষ্ঠানটির চট্টগ্রামের ইনচার্জ আসিফ চৌধুরী সোমবার জানান, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এ রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য আরও বাড়ানো হবে। আগ্রহী যাত্রীরা অনলাইনের পাশাপাশি চট্টগ্রামের আগ্রাবাদ অফিস থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD