শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

জার্মানি ও ফ্রান্সে নতুন করে লকডাউনের পরিকল্পনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় দফা সংক্রমণের মুখে নতুন করে লকডাউনের পরিকল্পনা করছে জার্মানি ও ফ্রান্স। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বেড়েছে। গত এক সপ্তাহে এই অঞ্চলে সংক্রমণের হার ৪০ শতাংশ বেড়েছে।

বার, অবকাশযাপন কেন্দ্র ও হোটেল বন্ধ করা হবে কিনা এ নিয়ে রাজ্য পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তবে স্কুল ও নার্সারিগুলো খোলা থাকবে। দেশটিতে লকডাউন শুরু হবে ২ নভেম্বর থেকে। আগের পরিকল্পনায় অবশ্য এই তারিখ ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

ফ্রান্সে একদিনে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের লকডাউন সংক্রান্ত বিস্তারিত জানাতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সরকার এক মাসের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে। প্রতিরক্ষা কাউন্সিল ও মন্ত্রিসভা বৃহস্পতিবার রাত থেকে চার সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু স্কুলগুলো খোলা থাকার কথাও শোনা যাচ্ছে। তবে বয়স্ক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার ব্যাপারে উৎসাহিত করা হবে।

তবে এ ব্যাপারে প্রেসিডেন্ট দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD