বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

মানবপাচারের শিকার হয়েছেন এমন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে রাজধানীর নয়াপল্টনে আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

পলাশ কুমার বসু বলেন, মানবপাচারের দায়ে নয়াপল্টন ৪৪ নম্বর ভবনের দোতলায় আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চলছে। অফিসে প্রবেশ করেই প্রতিষ্ঠানের একজনকে পাওয়া গেছে, যিনি সরাসরি মানবপাচারের সঙ্গে জড়িত। অন্য আরেকজন পালিয়ে গেছেন। এছাড়া এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত ১৭ সেপ্টেম্বর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রাজধানীর ফকিরাপুলে এম এইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সিকে সিলগালা করে দেওয়া হয়। চাকরির জন্য সৌদিআরবে গিয়ে নির্মম নির্যাতনে নিহত কিশোরী উম্মে কুলসুমকে (১৪) বিদেশ পাঠিয়েছিলো ওই রিক্রুটিং এজেন্সি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD