বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নৌকাডুবিতে ১৪০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

অভিবাসনপ্রত্যাশী অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। এটি এ বছরে নৌ-ডুবিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, গত শনিবার সেনেগালের রাজধানী ডাকারের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অ্যাম্বুর শহর ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নৌকাটিতে আগুন ধরে যায়। এরপরই ডুবে। নৌকায় প্রায় ২০০ জন আরোহী ছিলেন।

এ ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যমে। এতে দেখা গেছে, সাগরে জেলেদের একটি নৌকা কালো ধোঁয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আর প্রাণপণে সাঁতরে নৌকাটির দিকে এগোনোর চেষ্টা করছে ডুবে যাওয়ার নৌকার লোকজন।

আইওএম এক বিবৃতিতে জানায়, সেনেগাল ও স্পেনের নৌবাহিনীর কর্মী ও জেলেরা প্রায় ৬০ জনকে উদ্ধার করেছেন। কিন্তু অন্তত ১৪০ জন ডুবে গেছেন। তারা সবাই ইউরোপ অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

আইওএম জানায়, চলতি বছরে যতগুলো নৌকাডুবির ঘটনা ঘটেছে, এরমধ্যে এটাতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD