শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

হেপাটাইটিস-সি রোগী লাখ টাকার ওষুধ পাবেন বিনামূল্যে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

দেশে হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এতে প্রতিজন রোগী এক লক্ষ টাকা সমমানের ওষুধ পাবেন। তবে কোভিড-১৯ মহামারির প্রভাবে এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক অনড়াম্বর অনুষ্ঠানে তিনজন হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীর হাতে ওষুধ প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

এসময় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বাংলাদেশ সরকারের একটি জনকল্যাণমুখী কার্যক্রম হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা। ‘২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস-বি ও সি নির্মূলের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের ক্ষেত্রে সরকারের এই কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে’।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, বাংলাদেশের যে কোন নাগরিক হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে, প্রয়োজনীয় পরীক্ষার কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগে যোগাযোগ করে এ ওষুধগুলো সংগ্রহ করতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD