শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

সাভার কে করোনা মুক্ত করতে সকলের প্রয়াস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

ইয়াসিন, সাভার প্রতিনিধি: সারা বিশ্বে যখন অচেনা প্রাণঘাতি ভাইরাস তান্ডব চালিয়ে যাচ্ছে ঠিক তখনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে করোনার থাবা থেকে রক্ষার জন্য যুদ্ধ ঘোষণা করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের অন্যান্য উপজেলার মত সাভার উপজেলা প্রশাসন করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে এবং করোনা সংকট মোকাবেলায় অদৃশ্য শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। করোনা মোকাবেলার আজ ৪১তম দিনেও ঢাকা জেলার সবচেয়ে জনবহুল ও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বসবাসরত করোনা রোগীর সংখ্যা নিতান্তই কম।

উপজেলা প্রশাসন সাভারের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী যে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এ তার এক অনন্য উদাহরণ।

মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে ত্রাণ উপজেলার সুনির্দিষ্টভাবে নিম্ন আয়ের পরিবারের মধ্যে পৌছে দেয়া হয়েছে এবং চলমান আছে।
উপজেলা নির্বাহী অফিসারের নিকট ফোনকল, এসএমএস বা অন্য কোন মাধ্যমে কোন পরিবারের ত্রাণের সাহায্য প্রয়োজন গোচরীভূত হলেই তা প্রদান করা হচ্ছে। গত ১৮/০৪/২০২০ তারিখে একজন অসহায় বয়স্ক মহিলা রাস্তায় থাকার বিষয়টি পুলিশ ফোর্স উপজেলা নির্বাহী অফিসার, সাভারকে জানান বিষয়টি সাথে সাথে আমলে নিয়ে সেখানে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা সমাজসেবা অফিসার, সাভার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ একটি এ্যাম্বুলেন্স পাঠান। উপজেলা প্রশাসন অসহায় মহিলাকে মায়ের মর্যাদা দিয়ে হাসপাতালে ভর্তি করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে।

সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ী এলাকায় করোনার ভয়ে এক অসহায় মাকে ফেলে যান তার সন্তানরা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকর্মী সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ ও সংশ্লিষ্ট সকলের অনুকরণীয় মহানুভবতার জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাচ্ছে দেশবাসী।

এর মাঝেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে সাভার উপজেলা চেয়ারম্যান নিজ ব্যবস্থাপনায় ত্রাণ কিনে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন এবং ইউপি চেয়ারম্যানরা এ্যাম্বুলেন্স ভাড়া করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেন।

জনপ্রতিনিধিদের এই দৃষ্টান্তও উল্লেখ যোগ্য। বিশেষ করে উল্লেখ করতে চাই মাননীয় প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান, উপজেলা চেয়ারম্যান মহোদয়, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, স্বাস্থ্য বিভাগ, সহকারী কমিশনার(ভূমি)গণ, সাভারের জনপ্রতিনিধি, সামরিক ও বে-সামরিক প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন যারা করোনা মোকাবেলায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন।

উপজেলা প্রশাসন দৃঢ়চিত্তে এবং দৃঢ় পদক্ষেপে আশা ব্যাক্ত করেন,এই যে করোনার বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে দেশে এবং বিশ্ব দরবারে আরো দৃঢ় ও শক্তিশালী করবে । এই জন্য সাভারের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছে সাভার উপজেলা প্রশাসন।

সকল কে ঘরে থেকে নিজেকে সুস্থ থাকতে ও অন্যকে সুস্থ রাখতে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে বিশেষ ভাবে অনুরোধ করেছে সাভার উপজেলা প্রশাসন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD