শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সাত মাস পর ফের বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৮ হাজারের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

সাত মাস পর ফের একদিনে ৮ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। আর নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৫ হাজারের মতো। ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১২ লাখ ২০ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৪ কোটি সাড়ে ৭৮ লাখ।

ভোটের উন্মাদনার দিনেও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১২শ’ মানুষের। আর ৯৪ হাজার মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন।দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৩৯ হাজারের মতো। আক্রান্ত ৯৭ লাখ।

এদিকে, দিনে করোনায় ৫ শতাধিক মৃত্যুতে ভারতে মোট প্রাণহানি এক লাখ ২৪ হাজারের মতো। আক্রান্ত ৮৩ লাখের বেশি। আর ব্রাজিলে মোট মৃত্যু এক লাখ সাড়ে ৬০ হাজারের বেশি।

এছাড়াও, মেক্সিকোতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাড়ে ৯২ হাজার। মঙ্গলবার গড়ে ৪শ’ মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা, ইরান, যুক্তরাজ্য, রাশিয়া, ও ইতালি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD