শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

পাহাড় থেকে নামার সময় উল্টে যায় পর্যটকবাহী বাস, আহত ৩০ শিক্ষার্থী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পর্যটক বহনকারী বাস উল্টে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ২ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায়নি।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে ৫৪ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা করে নজরুল ট্রাভেলসের একটি বাস। কিন্তু পথিমধ্যে বাসটি মাটিরাঙ্গার সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করে পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে যায়। তবে একটি বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের সাথে আটকে যায় বাসটি।

এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও গাড়িতে থাকা পর্যটকদের ৩০ জন মারাত্মকভাবে আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD