শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের দুবাই পুলিশের সতর্কবার্তা জারি সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ ভিসা-নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত গভীর ও জটিল সংকটে বিশ্ব, মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

নিখোঁজ অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

পটুয়াখালীর দুমকি উপজেলায় অটোবাইকসহ নিখোঁজ চালক আনোয়ার হাওলাদারের (৫০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেঁতুলবাড়িয়া সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোচালক আনোয়ার হাওলাদারের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার পার-কার্তিকপাশা গ্রামে। তার বাবার নাম মৃত লালু হাওলাদার।

এ ঘটনায় অটোবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো– রবিউল (২১) ও রাজিব (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুন্সির বাজারসংলগ্ন এলাকা থেকে সোমবার বিকালে অটোবাইকসহ চালক আনোয়ার হাওলাদার নিখোঁজ হন।

সম্ভাব্য সব স্ট্যান্ড ও বিভিন্ন রুটে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

এদিকে সোমবার রাতে গলাচিপার হরিদেবপুর ফেরিঘাটে চোরাই আটোবাইকসহ চোরচক্রের দুই সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার দিনভর পাংগাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নিখোঁজ আনোয়ার হাওলাদারকে উদ্ধার চেষ্টা চালিয়েও পাওয়া যায়নি।

বুধবার সকালে রাস্তার পাশে ফেলে রাখা গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা ওই মরদেহটি আনোয়ারের বলে শনাক্ত করেন। এর পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD