শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

জয়পুরহাটে তরুণী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

জয়পুরহাট প্রতিনিধি : বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে নিয়ে যেয়ে ভালো বেতনের চাকরির কথা বলে দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য ও আদম দালাল আব্দুল কুদ্দুস। পরিবারের সচ্ছলতা আনতে ওই তরুণী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আব্দুল কুদ্দুসের সঙ্গে দেখা করলে তিনি কৌশলে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।

এসময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আব্দুল কুদ্দুস পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD