শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের দুবাই পুলিশের সতর্কবার্তা জারি সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ ভিসা-নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত গভীর ও জটিল সংকটে বিশ্ব, মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

নকল তার উৎপাদন, ৪২ লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলস ও বিভিন্ন গ্রেডের নকল বৈদ‍্যুতিক তার উৎপাদন করার অপরাধে আজিজ ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সন্ধ্যা ৬টা থেকে অভিযান চলে দিনগত রাত ১টা ৩৫ মিনিট পর্যন্ত। বিএসটিআই ও র‍্যাব-১০ অভিযানের সার্বিক সহযোগিতা করে। এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বলেন, আমাদের মেধা অনেক ভালো কিন্তু দুঃখজনক হলো কিছু লোক সেটা ব‍্যয় করে অপরাধ করার ক্ষেত্রে। মাতুয়াইলে আজিজ ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিএসটিআই থেকে তিন ক‍্যটাগরির (১.৫, ২.৫ এবং ৪.০ আরএম) বৈদ‍্যুতিক ক‍্যাবল তৈরির লাইসেন্স নেয়। কিন্তু তারা বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলস নকল তৈরি করছে। কারখানায় তৈরি করছে ৯৫, ১৫০ আরএম ক‍্যাটাগরির নকল তার। যা কিনা বিভিন্ন বড় বড় কলকারখানায় ব‍্যবহৃত হয়। একটি চাইনিজ প্রিন্টিং মেশিন দিয়ে সহজেই নকল তারে বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলস সহ অন্যান্য নাম বসিয়ে দিচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন গ্রেডের নকল বৈদ‍্যুতিক তার উৎপাদন করার অপরাধে ১২ জনকে বিভিন্ন মেয়াদে (তিন মাস থেকে দুই বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে। কারখানাটিকে ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় এক কোটি টাকার নকল বৈদ্যুতিক তার।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD