শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় প্রথমবার একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। একইসাথে রেকর্ড ৫ লাখ ৭১ হাজার মানুষের দেহে প্রাণঘাতী কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে এদিন। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ছাড়ালো ১২ লাখ ৩০ হাজার; আক্রান্ত ৪ কোটি ৮৪ লাখের বেশি।

ভোটের উন্মাদনার মধ্যে বুধবার দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ১০ মাসে প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড এক লাখ ৬ হাজার মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। মারা গেছেন ১২শ’ মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু ২ লাখ ৪০ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৯৮ লাখ মানুষ। ৭ শতাধিক মৃত্যুতে ভারতে প্রাণহানি সোয়া লাখের কাছাকাছি; অর্ধলাখের বেশি নতুন সংক্রমণ শনাক্তে আক্রান্ত পৌনে ৮৪ লাখের মতো মানুষ।

ব্রাজিলে মৃত্যু এক লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৯৩ হাজার ছুঁইছুঁই মেক্সিকোতে। ৬ মাস পর দিনে ৫শ’ কাছাকাছি মৃত্যু দেখেছে যুক্তরাজ্য। মৃত্যু বাড়ছে আর্জেন্টিনা, ইরান, রাশিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইতালিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD