শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের দুবাই পুলিশের সতর্কবার্তা জারি সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ ভিসা-নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত গভীর ও জটিল সংকটে বিশ্ব, মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

গণপিটুনিতে একজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার ইলুমদী আমবাগ নামক এলাকায় এই ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাচ্ছিল ডাকাতরা। কিন্তু ওই সময় মোটরসাইকেল চালু হচ্ছিল না। পরে ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী বের হয়ে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় তার সঙ্গে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, উপজেলার ইলুমদী আমবাগ নামক এলাকায় সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্য গণপিটুনিতে মারা গেছেন। ধারণা করা হচ্ছে ডাকাত দলের অন্য কোনো মিশন ছিল। হয়ত বিদেশ ফেরত কোনো প্রবাসীর গাড়ির গতিরোধ করে ডাকাতির চিন্তা-ভাবনা ছিল। সেটি ব্যর্থ হওয়ায় মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD