বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

জমির মালিকানা দাবি নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর পূর্বপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ১১ জন হলেন- বিপুল চৌধুরী, ইছরাফিল আলী, মফিজ উদ্দিন, আলতাব আলী, আইনুল হক, আহাদুল মিয়া, মাসুদ রানা, আব্দুল মালেক, মেঙ্গো মামুদ, ডলি বেগম ও মাসুরা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালিকাপুর পূর্বপাড়ার দুলাল চৌধুরী ও তার লোকজন ভোগদখলীয় জমিতে সকালে আলু লাগাতে যান। এ সময় প্রতিপক্ষ আজিজুল চৌধুরী ও তার লোকজন মালিকানা দাবি করে ওই জমিতে আলু লাগাতে বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুলালের পক্ষের পাঁচজন ও আজিজুলের পক্ষের ছয়জন আহত হন। আহতরা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওসি আবদুল আউয়াল জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD