শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

টয়লেট থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি প্লেন থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে কাস্টমস গোয়েন্দারা। এ সময় দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়। এ সময় ওই প্লেনের টয়লেটে টিস্যু রাখার বক্সের নিচের চেম্বারের অভিনব কায়দায় লুকানো ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন সাত কেজি আটশ’ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD