শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল নেই কুমিল্লা-সিলেট-রংপুরের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না। তবে বিপিএলের আদলেই ছোট পরিসরে পাঁচটি দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে আগামী ২২ অথবা ২৩ নভেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই হবে প্লেয়ারস ড্রাফট। সোমবার থেকে জাতীয় দল এবং এইচপির বাইরে থাকা ১১৩ ক্রিকেটারের ফিটনেস টেস্ট হবে। এই টেস্টে যারা উত্তীর্ণ হবে তাদের রাখা হবে প্লেয়ারস ড্রাফটে।

জাতীয় দল ও এইচপির ক্রিকেটাররা সম্প্রতি বিসিবির তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে অংশ নেয়ায় তাদের ফিটনেস টেস্ট দেয়ার প্রয়োজন নেই।

আসন্ন পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে-ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

তবে ছোট পরিসরে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট আয়োজনের কারণে দল গড়ার সুযোগ পাচ্ছে না বিপিএলের গত আসরগুলোতে নিয়মিত খেলা কুমিল্লা, সিলেট ও রংপুর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD