শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

১২ ঘণ্টাব্যাপী সেরিব্রাল পালসির সফল অস্ত্রোপচার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : গণস্বাস্থ্য নগর হাসপাতালে সেরিব্রাল পালসির সফল অস্ত্রোপচার হয়েছে। গত রোববার (১ নভেম্বর) হাসপাতালের নিউরোসায়েন্স সেন্টারে ১২ ঘণ্টাব্যাপী এই অস্ত্রোপচার সম্পন্ন করেন নিউরো সার্জন ফরিদুল ইসলাম চৌধুরী।

গত ১৩ বছর ধরে সেরিব্রাল পালসিতে ভোগা ওই রোগীর নাম সুমন। তিনি বর্তমানে স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন। তার সার্বিক শারীরিক অবস্থা উন্নতির দিকে।

শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চিকিৎসক গত রোববার সুমনের অস্ত্রোপচার করেন। ক্রেনিওপ্লাস্টি ও ডুরাপ্লাস্টি করার পর দ্বিতীয় দিন থেকে তার বুদ্ধি ও কর্মদক্ষতা প্রকাশ পেতে শুরু করে। এমনকি তার খিচুঁনি বন্ধ হয়ে যায়। এই জটিল অস্ত্রোপচারে সহায়তা করেন অ্যানেস্থেসিয়া ডা. সাইমুন আরাফাত পান্থ, অধ্যাপক ডা. বদরুল হক, ডা. শাওন ও ডা. সৌরভ।

উল্লেখ্য, প্রসবকালে ও প্রসবপরবর্তীতে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মস্তিস্ক সংকুচিত হলে সেরিব্রাল পালসি রোগের সৃষ্টি হয়। এ রোগ জন্মের পর থেকেই ধরা পড়ে। পরিবারের দৃষ্টিতে স্বাভাবিক চলাফেরা জ্ঞানবুদ্ধি ব্যাহত হয়, রোগীর খিচুঁনি হয় এবং লালা পড়ে, কথা বলতে না পারা, দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়া, হাত পা শক্ত হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। দ্রুত অস্ত্রোপচারই এই রোগের প্রধান চিকিৎসা। এক্ষেত্রে মস্তিষ্কের রুদ্ধ আবরণ কেটে বড় করে, নতুন কৃত্রিম ডুরাপ্লাস্টি যুক্ত করে, রক্ত সরবরাহের মাধ্যমে মস্তিষ্কের স্বাভাবিকতা নিশ্চিত করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD