শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :

৯ জুয়াড়ি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় আইপিএল-ভিত্তিক অনলাইন জুয়ার আসর হতে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।সোমবার (৯ নভেম্বর) বিকালে র‌্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক এই তথ্য জানান।

তিনি বলেন, ‘৮ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় একটি জুয়ার আসর থেকে একটি টিভি মনিটর, জুয়া খেলায় ব্যবহৃত প্লেয়িং কার্ড, টালি খাতা, ৯টি মোবাইল ফোন এবং জুয়ার নগদ ১৯ হাজার ২২০ টাকাসহ ৯ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. হেলাল (৩৯), মো. হাফিজুর রহমান (৩৫), মো. রুবেল মিয়া (২০), মো. হিরা (২৮), আবুল কালাম ওরফে আজাদ (৩৫), মো. পারভেজ (২৮), মো. বাহারুল (৩০), রনি মিয়া (৩২) ও মো. আজিজ ওরফে সবুজ (২৬)।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD