শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :

টাকা পাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হলো ক্যাসিনো সম্রাটকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আবেদন মঞ্জুর করেন। আবেদনের পর আদালতে তাকে কারাগার থেকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দেন।

গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কাকরাইলের বাসায় অবস্থান করে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত ১৯৫ কোটি টাকা সহযোগী মো. এনামুল হক আরমানের (৫৬) সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করায় মামলাটি দায়ের করা হয়েছে।

সিআইডির দায়ের করা মানি লন্ডারিং মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাট রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধ অর্থ উপার্জন করেছেন। তার উপার্জিত অবৈধ অর্থের মধ্যে ১৯৫ কোটি টাকা তিনি তার সহযোগী আরমানের সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD