শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে ২০ হাজার করোনা রোগীর অবস্থা আশঙ্কাজনক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ২০ হাজার রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকলেও তাদের অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। ওয়ার্ল্ডমিটারের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন ১৯ হাজার ৬৩ জন করোনা রোগী।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে দৈনিক করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে টানা ছয় দিন রেকর্ড হয়েছে। গত ছয় দিনের প্রতি দিনই নতুন সংক্রমণের সংখ্যা ছিল ১ লাখের বেশি।

এরই মধ্যে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোয় ৫৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী ভর্তি ছিল, যা একটি রেকর্ড। এর আগে গত ২২ জুলাই সর্বোচ্চ ৫৮ হাজার ৩৭০ রোগী হাসপাতালে ভর্তি ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফাইজারের ভ্যাকসিন সুখবর দিলেও যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার এই উচ্চহার ভয়াবহ শঙ্কার জন্ম দিচ্ছে। ফাইজারের ভ্যাকসিনটি তৃতীয় ধাপ উতরে গেছে এবং করোনার বিরুদ্ধে এর কার্যকারিতা ৯০ শতাংশ। এ ভ্যাকসিন আনায় ফাইজারকে সাধুবাদ জানিয়েছেন দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ভ্যাকসিনটি সবচেয়ে বেশি অসুস্থ রোগী ও সম্মুখ সারির যোদ্ধাদের আগে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারির এই সময়ে সংক্রমণ সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আক্রান্তদের কতজন হাসপাতালে ভর্তি হচ্ছেন সেই সংখ্যা। যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ক্রমে বাড়ছে। রয়টার্স জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যে সর্বোচ্চ ৬ হাজার ১০৩ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ইলিনয় অঙ্গরাজ্যে এ সংখ্যা ৪ হাজার ৪০৯ ও ক্যালিফোর্নিয়ায় ৩ হাজার ৬৬৮।

গত ১০ দিনে দেশটিতে নতুন করে ১০ লাখের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD