শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গভীর ও জটিল সংকটে বিশ্ব, মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ

ধর্ষণ শেষে ফিরে যাওয়ার সময় চাচাতো ভাইকে জাপটে ধরলো তরুণী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৫) ধর্ষণের অভিযোগে হুমায়ুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হুমায়ুন উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ বুধবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীকে প্রায়ই উত্ত্যক্ত করতো তার চাচাতো ভাই বখাটে হুমায়ুন। আজ বুধবার সকালে তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে সে। একপর্যায়ে হুমায়ুন চলে যেতে চাইলে তাকে জাপটে ধরে চিৎকার দেয় ওই তরুণী।

পরে স্থানীয়রা হুমায়ুনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD