শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

টানা ছয় দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা চলতি শীত ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

এদিকে সরেজমিনে দেখা যায়, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় বিগত বছরের তুলায় সারা দেশের ন্যায় পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ফলে গত চারদিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলায় শীত অনুভূত হচ্ছে। শীতের দাপট থেকে রক্ষার জন্য ইতোমধ্যে মানুষ গরম কাপড় পরিধানের আশ্রয় নিয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার জিয়াবাড়ি এলাকার বাসিন্দা আব্দুর রহিম জানান, গত কয়েকদিন থেকে খুব ঠাণ্ডা করছে তাই গরম কাপড় পড়ে বাইরে বের হয়েছি। ৬ দিন ধরে শীত করে আজকে শীতের তীব্রতা অনেক বেশি।

একই কথা জানান তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার পাথর শ্রমিক আফিলা খাতুন, তিনি বলেন কয়েক দিন ধরে অনেক ঠাণ্ডা, যার কারণে নদীর পানি ঠাণ্ডা হওয়ায় বসে আছি।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত ৬ দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD