শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রথমবার একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনার সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। এছাড়া এক সপ্তাহে চতুর্থবারের মতো ৬ লাখের বেশি মানুষের দেহে কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে এদিন। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ১২ লাখ ৮৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত সোয়া ৫ কোটি মানুষ।

বুধবার দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ১৪শ’র মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৪৭ হাজারের বেশি। এক লাখ ৩৭ হাজার মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে; ফলে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখের বেশি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে ইতালি। এপ্রিলের পর প্রথম, দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৬ শতাধিক মানুষের। মোট মৃত্যু ৪৩ হাজার; আক্রান্ত সোয়া ১০ লাখের বেশি।

এদিকে ৬ মাসে প্রথমবার প্রায় ৬শ’ মৃত্যুর পর, বিশ্বের ৫ম দেশ হিসেবে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধলাখ। দিনে ৩শ’ থেকে সাড়ে ৫শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল, ভারত, ইরান, রাশিয়া, পোল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, বেলজিয়াম ও ফ্রান্স।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD