শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রের চেয়ে কম মূল্যে ফাইজারের ভ্যাকসিন কিনছে ইউরোপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কিনতে যুক্তরাষ্ট্রের চেয়ে কম দাম দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার জোটের পক্ষ থেকে ৩০ কোটি ডোজ ভ্যাকসিন কেনার ঘোষণার পর বার্তা সংস্থা রয়টার্সকে দামের বিষয়টি নিশ্চিত করেছেন এক ইইউ কর্মকর্তা।

নতুন চুক্তি অনুসারে, ফাইজার-বায়োএনটেকের কাছ থেকে প্রাথমিকভাবে ভ্যাকসিনের ২০ কোটি ডোজ কিনবে ইইউ-ভুক্ত ২৭টি দেশ। প্রয়োজনে আরও ১০ কোটি ডোজ কেনার সুযোগ থাকছে তাদের হাতে।

নামপ্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফাইজারের করোনা ভ্যাকসিনের প্রতি ডোজের জন্য ১৯ দশমিক ৫০ মার্কিন ডলারের কম দাম দিচ্ছে ইউরোপ।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ফাইজারের কাছ থেকে ১০ কোটি ডোজ কিনতে একটি চুক্তি করেছে। তাদের জন্য প্রতি ডোজের দাম ধরা হয়েছে ১৯ দশমিক ৫০ ডলার।

অবশ্য যুক্তরাষ্ট্রের আরও ১০ কোটি ডোজ কেনার সুযোগ রয়েছে ওই চুক্তিতে। তবে সেগুলোর জন্য ভ্যাকসিনের দাম কেমন হবে তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ইউরোপে করোনা ভ্যাকসিনের দামের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার ও বায়োএনটেক কর্তৃপক্ষ। এমনকি, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি।

গত জুনে করোনাভাইরাসের ভ্যাকসিন গবেষণায় বায়োএনটেককে ১০ কোটি ইউরো ঋণ দিয়েছিল ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক। পরে সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটিকে আরও ৩৭ কোটি ৫০ লাখ ইউরো দেয় জামার্নির গবেষণা মন্ত্রণালয়।

ফাইজারের সঙ্গে চুক্তির বিষয়ে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, এই চতুর্থ চুক্তির মধ্য দিয়ে আমরা অত্যন্ত শক্তিশালী ভ্যাকসিন ক্যান্ডিডেটের পোর্টফোলিও একত্রিত করছি, সেগুলোর বেশিরভাগই পরীক্ষার অগ্রসর পর্যায়ে রয়েছে।

সম্প্রতি নিজেদের তৈরি ভ্যাকসিনে ৯০ শতাংশ কার্যকারিতা দাবি করেছে ফাইজার ও বায়োএনটেক। ছয়টি দেশে ৪৩ হাজার ৫০০ জন মানুষের দেহে ভ্যাকসিনটির পরীক্ষা চালিয়ে প্রাথমিকভাবে এই ফল পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এটি গ্রহণ করলে ৯০ শতাংশ মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হবে না। সুরক্ষার পরীক্ষাতেও শতভাগ উতরে গেছে ভ্যাকসিনটি।

এরইমধ্যে ১৩টি দেশের সঙ্গে চুক্তি হয়েছে ফাইজার-বায়োএনটেকের। সংস্থা দু’টি জানিয়েছে, তারা ভ্যাকসিনের ১৩০ কোটি ডোজ তৈরি করতে পারবে। ২০২১ সালের শেষ নাগাদ ৬৫ কোটি মানুষের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে বলে আশা করা হচ্ছে। তবে, ২০২০ সালের শেষদিকেই পাঁচ কোটি ডোজ তৈরি হয়ে যাবে বলে দাবি করেছেন গবেষকরা।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD