বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাসে আগুনের ঘটনায় ১৪৯ জনের নামে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজধানীতে গতকাল (বৃহস্পতিবার) বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৪৯ জনকে আসামি করে শাহবাগ ও পল্টন থানায় চারটি মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, শাহবাগ আজিজ মার্কেটের সামনে ও রাতে উত্তরা এলাকার আজমপুর এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতে মামলা করা হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, নয়াপল্টনে কর কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দিয়ে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি। পরে কর কার্যালয়ের কর্মচারীরা এসে আগুন নেভান।

 

 

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD