শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গভীর ও জটিল সংকটে বিশ্ব, মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ

নাটোরে এএসআইয়ের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

নাটোর প্রতিনিধি : নাটোরে পুলিশের এক এএসআই-এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রী বাদী হয়ে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত র‌্যাব-৫ রাজশাহীকে অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। পুলিশের অভিযুক্ত ওই এএস আই মাহবুবুর রহমান বর্তমানে রাজশাহী মহানগরীর কাজলা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রী রাজশাহীতে একটি কলেজে পড়ালেখা করেন। এ সময় আরএমপির কনস্টেবল মাহবুবুর রহমানের সঙ্গে পরিচয় থেকে ঘনিষ্ঠতা হয়। ঘনিষ্ঠতার সুযোগে ওই ছাত্রীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পর্যায়ক্রমে পবা ও নওদাপাড়া এলাকায় বাসা ভাড়া করে একত্রে বসবাস করেন।
এরই একপর্যায়ে ওই ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি করে গর্ভপাত করানো হয়। এরপর ওই ছাত্রী বিয়ের জন্য মাহবুবুর রহমানকে চাপ দিলে মাহবুব তাকে নির্যাতন করেন। ফলে গেলো ৭ নভেম্বর ওই ছাত্রী বাবার বাড়িতে চলে আসেন। ওইদিন রাতে মাহাবুব সেখানে গিয়ে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে পুনরায় ধর্ষণ করে কর্মস্থলে চলে যান।

অভিযুক্ত এএসআই মাহবুবুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, ওই ছাত্রী তার স্ত্রী। কিন্তু বিয়ের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD