বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর চারটার দিকে জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোহাম্মদ আলীর মেজ ছেলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তার নামাজের জানাজা হ্নীলা দরগাহ সিঅ্যান্ডবি মাঠে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে টেকনাফের হ্নীলার বাড়িতে গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে ভর্তির আগেই মারা যান মোহাম্মদ আলী।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক।

রাজনৈতিক অঙ্গনে মোহাম্মদ আলী একজন সৎ ও নির্লোভ নেতা হিসেবে প্রশংসিত ছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD