শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আমরা ক্লান্ত হলেও করোনা ক্লান্ত হচ্ছে না: টেড্রোস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেছেন, করোনা মহামারীতে লোকজন ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু আরও সতর্ক থাকা উচিত ছিল। সতর্কতামূলক পদক্ষেপ অব্যাহত রাখার দরকার বলেও মত দিয়েছেন তিনি।

করোনা মহামারী থেকে বাঁচতে বিশ্ব যখন একটি কার্যকর টিকার অপেক্ষায় আছে, তখন তার কাছে থেকে এমন মন্তব্য এসেছে।-খবর স্ট্রেইটসটাইমের

কোভিড রোগ বিস্তারের পর থেকে গত ১১ মাসে বিশ্বজুড়ে ১২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক-চতুর্থাংশের মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপে।

যদিও বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশের বাস এ মহাদেশটিতে। ইউরোপের উন্নত হাসপাতালগুলোও মৃত্যুর এ মিছিল ঠেকাতে পারছে না।

টেড্রোস বলেন, সম্ভবত আমরা করোনায় ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু এই ভাইরাস ক্লান্ত হচ্ছে না। ইউরোপীয় দেশগুলো লড়াই করছে, কিন্তু ভাইরাসের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। এমনকি এটা বন্ধেরও কোনো ব্যবস্থা নেই।

প্যারিস পিস ফোরামে গতকাল বৃহস্পতিব তিনি বলেন, জরুরিভিত্তিতে একটি টিকা দরকার। কিন্তু একটি টিকার জন্য আমরা অপেক্ষা করতে পারি না এবং সবকিছুতে একটি পদক্ষেপের ওপর নির্ভরশীল হতে পারি না।

শীতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অনেক দেশ নতুন করে লকডাউন পদ্ধতি আরোপ করেছে। ভাইরাসের বিস্তার ঠেকানোর পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থার বিপর্যয় ঠেকাতে লকডাউনকেই পথ হিসেবে বেছে নিয়েছে ইউরোপের অনেক দেশ।

গত সোমবার মার্কিন টিকা প্রস্তুতকারক ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়ো এন টেক দাবি করেছে, তাদের তৈরি কোভিড-১৯ টিকা তৃতীয় ধাপের পরীক্ষায় প্রাথমিক ফলাফলে ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। টিকাটির নিরাপত্তার তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD