শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গভীর ও জটিল সংকটে বিশ্ব, মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ

বিএনপি নীলনকশা অনুযায়ী বাসে আগুন দিয়েছে: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : বিএনপি নীলনকশা অনুযায়ী রাজধানীতে বাসে আগুন দিয়ে নাশকতা করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-১৮ নির্বাচনী এলাকার তিনটি স্থানসহ ঢাকার বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস চালানো হয়েছে। সেই পুরানো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি, এটা তারা আগের মতো শুরু করেছে। এর মধ্যে একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে আছে। সেখানে চেহারা দেখলে বোঝা যায়। কৌশলটা ছিল এমন যে, বাসের ভিতরে যাত্রী সেজে বসে থেকে। আগুন লাগানোর সময় আগুন আগুন বলে যাত্রী সেজে পেছনের দরজা দিয়ে বেড়িয়ে যায়।’

‘গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পথ পরিহার করতে পারেনি। তাদের নীলনকশা অনুযায়ী রাজধানীতে এই নাশকতা।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির এ ধরনের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখান করেছে। ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে রাজনৈতিক ফয়দা লোটার অপচেষ্টা করে যাচ্ছে তারা। এটা তাদের পুরানো অভ্যাস।’

অতীতের মতো আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মহামারি করোনার এই প্রকোপের মধ্যেও তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এই সময়ে কোনো সভ্য দেশে এ ধরনের ভয়াবহতার ভাবনা আসাটাও অচিন্তনীয়।’
বিএনপিকে নাশকতা পরিহার করে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।

নির্বাচন জেতা নয়, নির্বাচনকে বিতর্কিত করার লক্ষেই বিএনপি এতে অংশ নিয়েছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়নি, এটা কি সাংবাদিকরা বিশ্বাস করবে? কোন মিডিয়াই বলেনি ভোটে জালিয়াতি, দখলবাজি হয়েছে, কারচুপি হয়েছ। শুধু বিএনপির মুখেই এসব কথা। নির্বাচন সুষ্ঠু হবে তখন, যখন বিএনপিকে জেতার নিশ্চয়তা দেওয়া হবে।’

আশা অনুযায়ী ঢাকা-১৮ তে ভোট পড়েনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা ১৮-তে আমরা যে পরিমাণ ভোটের আশা করেছি সেই পরিমাণ ভোট পড়েনি। ঢাকা-৫ এর চেয়ে কম ভোট পড়েছে। তবে ঢাকা-১৮ তে ভোট কম পড়েছে বলছে কিন্তু সিরাজগঞ্জ-১ এ ৫১ ভাগ ভোট পড়েছে। সেটা কেউ বলে না। বাংলাদেশ থেকে কি সিরাজগঞ্জ বিচ্ছিন্ন?’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD