শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

‘ভারত-চীনের দ্বন্দ্ব বাংলাদেশের উন্নয়নে প্রভাব ফেলবে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ শান্তির পক্ষে মডারেটরের দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে বাংলাদেশের মধ্যেস্থতায় নেপাল ও ভুটানের মধ্যে সৃষ্ট সমস্যা সমাধান হয়েছে। যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের উপকারে যে নিউক্লিয়ার ব্যবহার হয় তার উজ্জ্বল প্রমাণ বাংলাদেশ। ভারত-চীনের সম্পর্কের বৈরিতা রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বাধা হবে না। প্রতিবেশী রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্কের বৈরিতা রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজের অগ্রগতিতে কোনো বাধা হবে না।

তিনি বলেন, আমাদের দেশের মঙ্গলের জন্য যা করণীয় সরকার তার সবকিছুই করবে। আমরা সবার সাথেই বন্ধুত্ব রাখব। ভারত-বাংলাদেশের বন্ধুত্ব এখন সোনালি অধ্যায়ে রয়েছে। আবার চীনের সাথেও আমাদের গভীর বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। প্রয়োজনে তাদের পারস্পরিক সম্পর্কের বরফ গলাতে বাংলাদেশ মধ্যস্থতা করবে বলেও জানান তিনি।

এ কে মোমেন আরো বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প আমাদের জন্য বিশাল একটি অর্জন। আমাদের মতো দেশের জন্য এই অকল্পনীয় প্রকল্প বাস্তবায়ন কেবল মাননীয় প্রধানমন্ত্রীর দুঃসাহসিক সিদ্ধান্তের কারণেই সম্ভব হয়েছে। আমরা নিউক্লিয়ার মারণাস্ত্র ব্যবহারের বিপক্ষে সোচ্চার, কিন্তু মানুষের উপকারে ইতিবাচক কাজে নিউক্লিয়ার টেকনোলজি ব্যবহারের পক্ষে। এটি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বৃদ্ধি করবে। আমরা ইতিমধ্যেই এ বিষয়ে সারা পৃথিবীর স্বীকৃতিও পেয়েছি।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫২ সদস্যের প্রতিনিধি দল প্রকল্পের প্রথম চুল্লির জন্য রাশিয়া থেকে আসা পারমাণবিক চুল্লিপাত্র (রিয়্যাক্টর প্রেসার ভেসেল পাত্র) এবং স্টিম জেনারেটরের অবস্থা দেখেন। পরে পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স্ত্রী মিসেস সেলিনা মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও তাঁর স্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাব্বির আহমাদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এফএম বোরহান উদ্দিন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর, পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD