শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

গণপরিবহনের মালিক ও শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে। এমন অবস্থায় করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সকল রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানিতে চলাচলকারী সকল গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,আমাদের দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনো স্বাভাবিক হয়নি চলমান আছে। আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরো আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন অবস্থায় করোনাভাইরাস এর সংক্রমণ রোধে রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানিতে চলাচলকারী সকল গাড়ি মালিক ও কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। কারণ একমাত্র মাস্কের ব্যাবহার এই ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল জনসাধারণকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া জনগণকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD