শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আশা জাগাচ্ছে অস্ট্রেলিয়ার ভ্যাকসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, করোনার বিরুদ্ধে দেশটির তৈরি ভ্যাকসিন আশা জাগাচ্ছে। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে এই ভ্যাকসিনের। প্রাথমিক পরীক্ষায় নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এ টিকায় অ্যান্টিবডিও তৈরি হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন তিনি।

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় ও সিএসএল মিলে তৈরি করছে এই ভ্যাকসিন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছর এই ভ্যাকসিন বাজারে এসে যাবে।

সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফাইজার ইনকরপোরেশন ও যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার মতো কয়েকটি টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্রুত তাদের টিকার শেষ ধাপের ফলাফল জানাতে পারে। গত সোমবার (৯ নভেম্বর) মার্কিন টিকা প্রস্তুতকারক ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক দাবি করেছে, তাদের তৈরি কোভিড-১৯ টিকা তৃতীয় ধাপের পরীক্ষায় প্রাথমিক ফলাফলে ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

উল্লেখ্য, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ফের রেকর্ড ৬ লাখ ৪৩ হাজার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আরও প্রায় ১০ হাজার মানুষ। দিনে সর্বোচ্চ রেকর্ড ১ লাখ ৭৭ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD