শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ কোটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আরও ৮ হাজার ৭শ’র বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৮ হাজারের বেশি।

এখনও দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। দেড় লাখের বেশি মানুষের শরীরে মিলেছে করোনার অস্তিত্ব। দেশটির মোট মৃত্যু আড়াই লাখের ওপর।

ব্রাজিলে আবারও বেড়েছে প্রাণহানি। একদিনে মৃত্যু হয়েছে ৭২৭ জনের। ৫শ’র ওপর মৃত্যু হয়েছে মেক্সিকো, ইতালি আর পোল্যান্ডে।

আর ভারত ও ইরানে কোভিড নাইনটিনে ঝরেছে সাড়ে ৪শ’র মতো প্রাণ। বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ১৩ লাখ ১৭ হাজার। মোট আক্রান্ত ৫ কোটি ৪৩ লাখের ওপর।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD