বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নারীদের নিরাপত্তায় পুলিশের ফেসবুক পেজ ‘পিসিএসডব্লিউ’ উদ্বোধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : সাইবার স্পেসে নারীরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিকসহ বিভিন্নভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন। এই ধরনের অপরাধের ভিক্টিম হয়েও নানা কারণে তা লুকিয়ে রাখছেন তারা। এমন পরিস্থিতে তাদের পাশে দাঁড়াতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ)’ নামক একটি সেবা চালু করেছে পুলিশ। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ পেজ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

জানা গেছে, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় সাইবার স্পেস নারী সেবা সংক্রান্ত শুধু নারী ভিক্টিমদের সহায়তার জন্য ‘পিসিএসডব্লিউ’ সেবা চালু করা হয়েছে।

সাইবার স্পেসে সংঘটিত নারীর প্রতি হয়রানিমূলক অপরাধসমূহের অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় পরামর্শ ও আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘Police Cyber Support for Women’ নামক ফেসবুক পেজে, ইমেইল: cybersupport.women@police.gov.bd ও হটলাইন মোবাইল নম্বর: ০১৩২০০০০৮৮৮ ব্যবহার করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে।

উল্লেখিত যোগাযোগ মাধ্যমে কেবল নারীরা, যারা সাইবার বুলিং, আইডি হ্যাক, স্পর্শকাতর তথ্য, ছবি, ভিডিও প্রকাশ ও সাইবার স্পেসে যৌন হয়রানি ইত্যাদি অপরাধের শিকার হচ্ছেন তারা এখানে অভিযোগ জানাতে পারবেন এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে ভিকটিমের তথ্য গোপন রেখে প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি নিরাপদ সাইবার স্পেস তৈরি করতে প্রয়োজনীয় তথ্য ও সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD