শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আগামী শীতের মধ্যে জনজীবন স্বাভাবিক হয়ে যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে কার্যকর ভ্যাকসিনের উল্লেখ করার মতো ফল পাওয়া শুরু হবে আগামী গ্রীষ্মের মধ্যেই। আর আগামী শীত আসতে আসতে মানুষের জীবনযাপন স্বাভাবিক হয়ে যাবে। এমনটাই দাবি করেছেন ‘করোনায় ৯০ শতাংশ কার্যকর’ একটি ভ্যাকসিনের উদ্ভাবক উগুর শাহীন। খবর বিবিসির।

মার্কিন ফাইজারের সঙ্গে যৌথভাবে একটি কার্যকর করোনা ভ্যাকসিন তৈরি করেছে জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। এই বায়োএনটেকের প্রতিষ্ঠাতা হলেন উগুর শাহীন। তিনি নিজে এই ভ্যাকসিন তৈরির কাজে যুক্ত। সম্প্রতি তৃতীয় ধাপের পরীক্ষার ফলে ভ্যাকসিনটি ৯৯ শতাংশ কার্যকর বলে জানা গেছে।

আগামী শীতে সব স্বাভাবিক হওয়ার মতো আশা জাগানিয়া খবর জানালেও অধ্যাপক উগুর শাহীন সতর্ক করে দিয়ে এও বলছেন যে, এই শীতে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি বেশ জটিলই হবে। কারণ সংক্রমণের দিক থেকে ভ্যাকসিন এখনও বড় রকম কোনো প্রভাব ফেলতে পারেনি। এর প্রভাব পড়তে আরও সময় লাগবে।

বিবিসির এক বিশেষ অনুষ্ঠানে উগুর শাহীন বলেন, ভ্যাকসিনটি নিলে তা একজনের থেকে অন্যজনে সংক্রমণের হার কমানো ছাড়াও একজনের শরীরে করোনার উপসর্গ তৈরি হওয়া থামিয়ে দেবে বলে আত্মবিশ্বাসী তিনি। সব ঠিক থাকলে এ বছরের শেষ নাগাদ ও আগামী বছরের শুরুতে ভ্যাকসিনের সরবরাহ শুরু হবে।

তিনি বলছেন, ‘এমন একটি কার্যকরী ভ্যাকসিন মানুষ থেকে মানুষে করোনার সংক্রমণ কমিয়ে দেবে। তা ৯০ শতাংশ কার্যকর হোক কিংবা ৫০ শতাংশ। তবে আমাদের এটা ভুলে গেলে চলবে না যে যদি ৫০ শতাংশ কার্যকরও হয় তাহলেও মহামারির সংক্রমণ নাটকীয়ভাবে কমে যাবে।’

তুর্কি বংশোদ্ভূত জার্মান এই বিজ্ঞানী আরও বলেছেন, এ পর্যন্ত তাদের ভ্যাকসিনের বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে যা দেখা গেছে, তা হলো টিকার স্থানে হালকা ও মাঝারি মাত্রার ব্যথা। কিছু মানুষের সামান্য সময়ের জন্য হালকা ও মাঝারি মাত্রার জ্বর হতে দেখা গেছে। এর বাইরে আর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

গত সোমবার প্রথমবারের মতো মহামারি কোভিড-১৯ প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর একটি ভ্যাকসিন তৈরির দাবি করে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। ছয় দেশে ৪৩ হাজার ৫০০ মানুষের দেহে ভ্যাকসিনটির পরীক্ষা চালিয়ে প্রাথমিকভাবে এমন ফল পাওয়া গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD