শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনাভাইরাস: ৯৫ ভাগ সুরক্ষা দেবে মডার্নার ভ্যাকসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বায়োটেক কোম্পানি মডার্না ইনকর্পোরেশন দাবি করেছে, তাদের ভ্যাকসিন ৯৫ ভাগের বেশি কার্যকর। খবর বিবিসির।

তৃতীয় ধাপের পরীক্ষার পর প্রাপ্ত প্রাথমিক ফলাফলের বরাতে এমন দাবি করেছে কোম্পানিটি। ভ্যাকসিনের ব্যবহার শুরুর জন্য আসছে কয়েক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে বলে জানিয়েছে মডার্না।

মার্কিন যুক্তরাষ্ট্রের অপর ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের ভ্যাকসিনের থেকে বেশি কার্যকর দাবি করা হলো। এর আগে ফাইজার দাবি করে, তাদের টিকা করোনা থেকে মানুষকে ৯০ শতাংশের বেশি সুরক্ষা দিতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেন, খুব আনন্দের সংবাদ এটি। কোভিড-১৯ থেকে ৯৪.৫ শতাংশ সুরক্ষা দিতে পারা সত্যিই অসাধারণ বিষয়।

মডার্নার প্রধান মেডিকেল কর্মকর্তা

ডা. তাল জ্যাকস বলেন, ‘আমার জীবন এবং ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত ভ্যাকসিনটির উন্নতি করতে পারা। রোগ প্রতিরোধে এমন কার্যকর ফলাফল পাওয়া বিস্ময়কর।’

এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, তাদের তৃতীয় ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের বড় কোনও স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। ৩০ হাজার স্বেচ্ছাসেবক ট্রায়ালে অংশ নিয়েছিল এবং তারা ভ্যাকসিনের ২টি ডোজ নিয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯৪.৫ ভাগ কার্যকর।

কোম্পানিটি দাবি করেছে, চূড়ান্ত পরীক্ষায় যুক্তরাষ্ট্রে ৩০ হাজার মানুষকে চার সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হয়েছিল। এতে এখন পর্যন্ত অসুস্থতা বা শারীরিক কোনও জটিলতা খবর পাওয়া যায়নি। কেউ গুরুতর অসুস্থ হননি বা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তবে যাদের ডোজ প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন শরীরে ব্যথা এবং মাথা ব্যথার মতো উৎসর্গ অনুভব করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD