বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিলেন সিলেটের এক যুবক। সোমবার দিবাগত রাত ১২ টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন মহসিন তালুকদার নামে ওই যুবক।

কলকাতায় গিয়ে কালি পূজার অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে এ হুমকি দেওয়া হয়। ফেসবুক লাইভে এসে ওই যুবক সাকিবকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেন। এসময় তিনি তার হাতে থাকা একটি চাপাতি প্রদর্শন করেন।

সেইসাথে ওই যুবক লাইভে তার নিজের পরিচয়ও প্রকাশ করেন। একইদিন ভোরে ওই যুবক তার নিজস্ব ফেসবুক থেকে আরেকটি লাইভে এসে রাতের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফুল্লাহ বলেন, সাকিবকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নেমেছে। এ বিষয়ে আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD