বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জারিয়ায় ট্রেন লাইনচ্যুত, যান চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নেত্রকোনার জারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় ২৭২ নম্বর ডাউন ট্রেনটি ময়মনসিংহ থেকে জারিয়া স্টেশনের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রেল গেটে পৌঁছালে ইঞ্জিনের প্রথম চারটি চাকা লাইনচ্যুত হয়। পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD