চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকায় ধান বোঝোই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে অন্তত ৭ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সোনামসজিদ স্থলবন্দর এলাকার বারিকবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ রওনা হয়েছেন।