শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

একদিনে করোনায় মৃত্যু প্রায় ১১ হাজার, শনাক্ত ৬ লাখের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আবারও করোনায় রেকর্ড মৃত্যু দেখলো বিশ্ব। বুধবার টানা দ্বিতীয় দিনের মতো প্রাণহানি ছিল সাড়ে ১০ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৯শ’ জনের। ফলে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৩ লাখ ৫৪ হাজার ছুঁইছুঁই।

নতুন করে ৬ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট সংক্রমিত ৫ কোটি সাড়ে ৬৫ লাখ।

এদিনও মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। জুলাইয়ের পর প্রথম, একদিনে সাড়ে ১৮শ’র বেশি মৃত্যুতে দেশটিতে প্রাণহানি ২ লাখ ৫৬ হাজারের বেশি। মোট আক্রান্ত এক কোটি পৌনে ১৯ লাখের মতো।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৭শ’র বেশি মানুষ মারা গেছে ব্রাজিল আর ইতালিতে। ৬ শতাধিক মৃত্যুর রেকর্ড করেছে পোল্যান্ড-ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে করোনায় মৃত্যু ১ লাখ ছুঁইছুঁই মেক্সিকোতে। সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৫শ মৃত্যু হয়েছে যুক্তরাজ্য, ইরান, রাশিয়া, ফ্রান্স ও স্পেনে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD