মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন বাস ভাড়া কত বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো

টিকটকে নিয়ন্ত্রণ বাড়ছে অভিভাবকদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : এবার কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের উপর মা বাবার নিয়ন্ত্রণ বাড়াচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।

প্রযুক্তি সাইট ভার্জ বলছে, অভিভাবকরা সিদ্ধান্ত নিতে পারবেন তার সন্তান কি দেখবেন, কি দেখবেন না। সন্তানের ভিডিওতে কারা মন্তব্য করতে পারবেন তাও ঠিক করবেন পিতা মাতা। কিশোর কিশোরীরা কার ভিডিওতে লাইক দিচ্ছেন এবং সেগুলো কারা দেখছেন সে বিষয়গুলোও সীমিত করতে পারবেন অভিভাবকরা।

এখন থেকে অভিভাবকরা সন্তানের সরাসরি মেসেজ এ সীমাবদ্ধতা আরোপ করতে পারবেন এবং অপশনগুলো বন্ধও করতে পারবেন। এমনকি ভিডিও, গ্রাহক, হ্যাশট্যাগ বা সাউন্ড অনুসন্ধানে সন্তানকে বাধা দিতে পারবেন মা-বাবা। ফলে সন্তানের জন্য কঠিন হয়ে পড়বে নির্দিষ্ট কনটেন্ট খুঁজে বের করা।

ফ্যামিলি পেয়ারিং ফিচারের অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নিয়েছে টিকটক কর্তৃপক্ষ। এ টুলের মাধ্যমে অভিভাবকরা তাদের একাউন্টকে সন্তানের একাউন্টে যুক্ত করে নিয়ন্ত্রণ করতে পারবেন। একইভাবে কিশোর কিশোরীরাও চাইলে ফ্যামিলি পেয়ারিং অপশন বন্ধ করতে পারবে যে কোন সময়। সেক্ষেত্রে অভিভাবকের কাছে তার নোটিফিকেশন পাঠাবে টিকটক।

তবে এ অপশনটি চালু করতে হলে অ্যাপের সেটিংস এ যেতে হবে। এরপর ফ্যামিলি পেয়ারিং অপশনটি বেছে নিয়ে নিজেদের ও সন্তানের ফোনে কিউআরকোড স্ক্যান করলেই চালু হয়ে যাবে টিকটকের সিকিউরিটি ফিচারটি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD