বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কোয়ারেন্টিনে সালমান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

করোনাভাইরাস হানা দিয়েছে বলিউডেও। এরই মধ্যে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য- আইসোলেশনে সালমান খান!

না, ভয় পাওয়ার কিছু নেই। আপাতত সুস্থই আছেন এই অভিনেতা। তবে তাঁর গাড়িচালকসহ বাড়ির আরো দুই কর্মচারী সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে নিয়ম মেনে অভিনেতাসহ তাঁর পরিবারের বাকি সদস্যরাও সংক্রমণ আটকানোর জন্য আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। আক্রান্ত কর্মচারীরা মুম্বাইয়ের একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন।

কর্মচারীদের অসুস্থতার কথা জানতে পেরেই তৎক্ষণাৎ তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন সালমান। তারপরই পরিবারসহ নিজেও নিভৃতবাসে থাকার সিদ্ধান্ত নেন। আগামী কয়েক দিনের মধ্যেই সালমানের মা-বাবা অর্থাৎ সালমা এবং সেলিম খানের বিবাহবার্ষিকী। ধুমধাম করে তা পালনের পরিকল্পনাও ছিল খান পরিবারের। করোনার জেরে আপাতত তা স্থগিত রাখা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD