বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা-উইন্ডোতে আমানতের বড় লাফ ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, কেন বললেন ট্রাম্প? স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে : প্রধানমন্ত্রী আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

এক্সারসাইজ বা ডায়েটিং নয়, পাকা কলা খেলে কমবে পেটের মেদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

পেটের মেদ নিয়ে সমস্যায় পড়তে হয় না এমন মানুষ নেই বললেই চলে। শরীরের অন্যান্য অংশের মেদ কমলেও অনেক চেষ্টার পরে পেটের মেদ কমে না। তবে খাবার তালিকা মেনে চললে এবং ওয়ার্ক আউট করলে পেটের মেদ কমানো সম্ভব। পেটের মেদ বা ভুড়ি কমায় এমন একটি খাবার পাকাকলা। বলা যায় পেটের মেদ কমাতে পাকা কলার জুড়ি মেলা ভার।

ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম অফ আটলান্টা তাদের একটি গবেষণাপত্রে পেটের মেদ কমাতে পাকা কলার ভূমিকার কথা জানিয়েছে। বলা হয়েছে, রোজ দুটো পাকাকলা খেলে ভুঁড়ি কমবেই। কিন্তু কীভাবে? পাকাকলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়ম। পটাশিোম শরীরে পানি জমতে দেয় না। অনেক সময়ে নানা অসুস্থতার কারণে, পেটে পানি জমে, পেট ফুলে যায়। রোজ পাকাকলা খাওয়ার অভ্যাস তৈরি করে ফেললে, এই সমস্যা থেকে মুক্তি মিলবে, আপনাকে অনেকটা রোগাও দেখাবে।

পাকাকলা প্রো-বায়োটিক উপাদানে ভরপুর। ফলে অন্ত্রে উপকারী ব্যাকটিরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়। এই জাতীয় ব্যাকটিরিয়া হজমশক্তি বাড়ায়। আর হজম শক্তি বৃদ্ধি পেলে শরীরে চট করে মেদ জমতে পারে না। ভুঁড়িও গায়েব।

ভিটামিন-বি-তে সমৃদ্ধ পাকাকলা। ভিটামিন-বি শরীরে মেদ জমতে দেয় না। যেসব জিন মেদ জমার জন্য দায়ী, সেগুলোকে সরাসরি প্রভাবিত করে । ফলে ভুঁড়ি অনেকটাই কমে নিয়মিত কলা খাওয়া শুরু করলে দেখবেন, বেশি তেলমশলাযুক্ত খাবার খাওয়ার ইচ্ছে কমে গিয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই ভুঁড়ি কমে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD