শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ জন গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল শনিবার উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সোহরাব হোসেন (২০), মো. তৌহিদুল ইসলাম (২১), মো. উজ্জ্বল মিয়া (২৫) ও মো. সেলিম মিয়া (৩০)।

তারা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি।

ডিএমপির উপকমিশনার ওয়ালিদ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গত শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD