বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিস্ফোরণে তিতাসের ৩ কর্মীসহ দগ্ধ ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

রাজধানীর পান্থপথে গ্যাসের লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে বিস্ফোরণে তিতাস গ্যাসের তিন কর্মীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ অপরজন পথচারী। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—আব্দুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন তিতাস গ্যাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাই পান্থপথ থেকে গ্রিন রোডে ঢোকার মুখে মাটির নিচে থাকা গ্যাসের লাইনে সমস্যা হচ্ছে। খবর পেয়ে মেরামতের টিম পাঠানো হয়। টিমের সদস্যরা সেখানে গিয়ে দাঁড়ানো মাত্র বিস্ফোরণ ঘটে।

তিতাসের ওই টেকনিশিয়ান আরও বলেন, বিস্ফোরণে আমাদের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আব্দুল্লাহ নামে তিতাসের একজন স্টাফ রয়েছেন। দগ্ধ আজিম ও রুহুল আমিন তিতাসের ডে লেবার। এ ঘটনায় একজন পথচারীও দগ্ধ হয়েছেন বলে জেনেছি। তার নাম জাফর (৩০)।

টেকনিশিয়ান রবিউল বলেন, বিস্ফোরণের ঘটনাটি কী কারণে ঘটেছে তা এখনও জানা যায়নি। তিতাস গ্যাসের লাইনের লিকেজ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র। খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান, এ ঘটনায় দুজনকে ভর্তি নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরের ২৭ শতাংশ এবং আরেক জনের ৩০ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD