বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিভারের প্রভাব পড়বে না বাংলাদেশে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভার এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। দেশের উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে চলে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দেশে কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সতর্কতা সংকেতও জারি করিনি।

আবহাওয়ার কোনো তারতম্য দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আঘাত হানতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। তখন বোঝা যাবে যে, আমাদের এখানে আবহাওয়ায় কোনো প্রভাব পড়ে কিনা। এর বাইরে এই ঘূর্ণিঝড় নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

প্রসঙ্গত, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট এক লঘুচাপ ঘূর্ণিঝড় নিভার এ পরিণত হয়। বর্তমানে এটি গভীর নিম্নচাপ আকারে ভারতের চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD