শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

পিয়ংইয়ং লকডাউনের নির্দেশ কিম জং উনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনার বিস্তার রোধে রাজধানী পিয়ংইয়ং লকডাউনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএসের বরাত দিয়ে দেশটির এক রাজনীতিবিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, পিয়ংইয়ং লকডাউনের পাশাপাশি সাগরে মাছ ধরায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া অন্তত দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

হা তায়ে-কিয়াং নামের ওই রাজনীতিবিদ জানিয়েছেন, করোনা মহামারি ও এর অর্থনীতিতে এর প্রভাবের ব্যাপারে কিম ‘অত্যন্ত ক্রুদ্ধ’ এবং তিনি ‘অযৌক্তিক পদক্ষেপ’ নিচ্ছেন।

তিনি জানান, মুদ্রার বিনিময় হার পতনের অভিযোগে গত মাসে এক শীর্ষ বিদেশি মুদ্রা বিক্রেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে পিয়ংইয়ং। এছাড়া বিদেশ থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় আরেক শীর্ষ কর্মকর্তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD