বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার দুপুর ১২টার পর উপজেলার মালেকের বাজার এলাবায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুঙ্গীপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD