বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা-উইন্ডোতে আমানতের বড় লাফ ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, কেন বললেন ট্রাম্প? স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে : প্রধানমন্ত্রী আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

পছন্দের মেকআপ যত্নে রাখুন এই ৫ উপায়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

খুব পছন্দের প্রসাধনী সামগ্রী এক্সপায়ার হয়ে গেলে সেটা ফেলে দিতে আমাদের ভীষণ কষ্ট হয়। আর তার চেয়েও বেশি কষ্ট হয় যখন এক্সপায়ারের তারিখের আগেই পছন্দের কোনও প্রসাধনী নষ্ট হয়ে যায়। প্রসাধনীর ঠিক মতো যত্ন না করলে তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজ আমরা আপনাদের জানাবো কীভাবে ৫ টা উপায়ে আপনার প্রসাধনী দ্রব্য দীর্ঘদিন ভাল রাখতে পারবেন।

যত্নে রাখুন
দোকান থেকে যেকোনও মেকআপ কেনার পর তা যত্নে রাখা খুবই জরুরি। ঠাণ্ডা, শুকনো স্থানে সঞ্চয় করা সবচেয়ে বেশি প্রয়োজন। লিক্যুইড ফাউন্ডেশন, লিপস্টিক সোজাভাবে দাঁড় করিয়ে রাখুন। পাউডার বা জেল প্রোডাক্ট সাধারণভাবেই রাখতে পারেন। খেয়াল রাখবেন আপনার মেকআপ প্রোডাক্ট যেন আর্দ্রতার থেকে দূরে থাকে, নাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।

ঢাকনা চেপে আটকে রাখবেন
কথাটা শুনে বোকা বোকা মনে হতে পারে, কিন্তু প্রসাধনীর কৌটের ঢাকনা চেপে আটকে রাখা খুবই জরুরি। না হলে আর্দ্রতা, ধুলো, ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে আপনার পছন্দের মেকআপ প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে এবং তা ব্যবহারের ফলে আপনার ত্বকেরও নানারকম সমস্যা দেখা যাবে। তাই সব সময় যেকোনও প্রসাধনী ব্যবহারের পর তার ঢাকনা চেপে আটকে রাখবেন।

মেকআপ ব্রাশ ধুয়ে রাখবেন
মেকআপ ব্রাশ ব্যবহারের পর নিয়মিত ধুয়ে রাখার অভ্যাস তৈরি করুন। শিশুদের শ্যাম্পু এবং তেল ব্যবহার করে ব্রাশে লেগে থাকা সমস্ত মেকআপ ধুয়ে ফেলার পরেই আবার একই ব্রাশ ব্যবহার করবেন। নাহলে আপনার সমস্ত মেকআপ প্রোডাক্ট দ্রুত নষ্ট হয়ে যাবে।

ঝাঁকিয়ে নিন
নিয়মিত ফাউন্ডেশন এবং আইলাইনার ব্যবহার করলে ব্যবহারের আগে বোতলটা ধরে সাবধানে ভাল করে কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নিন। লিক্যুইড প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার না হলে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিলে আপনার পছন্দের প্রসাধনীগুলো দীর্ঘদিন ভাল থাকবে।

রেফ্রিজারেটরে রাখুন
শুনতে আজব মনে হতে পারে তবে এই পদ্ধতি অনেকেই অবলম্বন করে থাকে। রেফ্রিজারেটরের ভিতরের কম তাপমাত্রায় আপনার পছন্দের প্রসাধনীগুলো দীর্ঘদিন ভাল থাকবে। নেলপলিশ, সুগন্ধি, আইক্রিম ইত্যাদি রেফ্রিজারেটরের থেকে বের করার ১৫ মিনিট পর সবচেয়ে ভাল কাজ করে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD